
স্টাফ রিপোর্টার॥ যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার কর্তৃক আয়োজিত এক মাস মেয়াদী ইয়ুথ কিচেন (রান্না বিষয়ক), বিউটিফিকেশন এবং ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং ও সোলার প্যানেল স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
৬ জুলাই বুধবার অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোঃ মিজানুর রহমান।
এ সময় প্রধান অতিথি মৌলভীবাজার জেলার যুব সমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়াসী হতে আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.