
স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগ নেতা মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ ও পৌর সদস্য সচিব সুলতান আহমেদ টিপু ও সদর উপজেলার আহবায়ক জাবেদ আলী নাঈমের নেতৃত্বে মৌলভীবাজার সরকারী কলেজ, পৌর ও সদর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
বিক্ষোভ মিছিলটি শহরের শাহ মোস্তফা কলেজের সামনে থেকে চৌমুহনা প্রদক্ষিণ করে জুলিয়া শপিং সিটির সামনে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজিব,সেকিম আহমদ,সহ সাধারণ সম্পাদক হুসাইন আহমদ সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাফরান খ্না, রুমেল খান,কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাকনুনুর রহমান,শেখ মাহফুজুর রহমান,জুবায়ের আহমেদ জুবের, সৈয়দ তপু আলী, ইমাদ হোসেন অর্নব, শাহ মুরাদুর রহমান জাবের প্রমুখ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.