
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে ঈদ-উল আদ্বহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই, সোমবার বিকাল ৪ ঘটিকায় শহরের ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট এন্ড পার্টি হলরুমে কুলাউড়া উপজেলা তালামীয সভাপতি মোঃ ইসমাইল হাসান শাকিল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, কুলাউড়া পৌর আল ইসলাহ'র সাধারণ সম্পাদক জায়েদ বখস টিপু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই। সংবর্ধিত অতিথি আনজুমানে আল ইসলাহ সৌদি-আরব রিয়াদ সেন্ট্রাল কমিটির অর্থ সম্পাদক আব্দুল আলীম, সৌদি-আরব সানাইয়া শাখার সভাপতি আব্দুল কাইয়ুম ময়ুর।
সম্মানিত অতিথি কুলাউড়া উপজেলা আল ইসলাহর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা শাখার সহ প্রচার সম্পাদক এম আফজাল হোসেন সাজু, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা এবাদুর রহমান, এম আশরাফুল ইসলাম আবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম সাঞ্জু, মৌলভীবাজার জেলা সদস্য সাব্বির আহমদ, পৌর আল ইসলাহ'র প্রচার সম্পাদক আব্দুল মুবিন, পৌর তালামীযে সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, হোসাইন আহমদ সুমন, জাকির আহমদ, প্রচার সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদ, সহ প্রচার সম্পাদক মোঃ শামছুল ইসলাম, সহ অফিস সম্পাদক সাইদুল ইসলাম, সাইফুর রহমান, কর্মধা ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম, জয়চন্ডি ইউনিয়ন সভাপতি সৈয়দ মুজাহিদ আলী, ব্রাহ্মণবাজার ইউনিয়ন সভাপতি আশিদ আলী, ভুকশিমইল ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ, সদর ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, কাদিপুর ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান সাঈদ, ভাটেরা ইউনিয়ন সাধারণ সম্পাদক মারুফ আহমদ জুয়েল, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক রাহেল আহমদ, কাদিপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ইসমাইল হাসান, ভূকশিমইল ইউনিয়ন সাধারণ সম্পাদক আবির আহমদ, সাইফুল তাহমিনা আলিম মাদরাসা সভাপতি সাইদুল ইসলাম, চৌধুরীবাজার আলিম মাদরাসা সাধারণ সম্পাদক সোহেল আহমদ সিদ্দিকী, রাউৎগাঁও ইউনিয়ন সাংগঠনিক হাবিবুর রহমান হোসাইন প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.