![]()
স্টাফ রিপোর্টার॥ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
২৩ জুলাই শনিবার এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, ফজলে রাব্বী মিয়া ছিলেন গণমানুষের নেতা, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ এবং একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। তাঁর মতো পরিশীলিত রাজনীতিবিদের মৃত্যু এ দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলো। সংসদীয় ধারার রাজনীতিতে তিনি অনবদ্য অবদান রেখে গেছেন। সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অনবদ্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মন্ত্রী মরহুম ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.