
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দুর্নীতি দমন কমিশন দুদক এর নির্দেশে ও দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক শ্রীমঙ্গলের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসেরর সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কার্টুন, পোস্টার অংকন, রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর রোববার সকাল থেকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ৬টি স্কুল ও ২ টি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কার্টুন, পোস্টার অংকন, রচনা ও বির্তক প্রতিযোগিতা অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিকক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ সিদ্দিকী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহির উদ্দন, দুপ্রক শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউপ তালুকদার, সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদসহ আরো বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীগন। এছাড়াও বির্তকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ সিদ্দিকি ও মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান মডারেটরের দায়িত্ব পালনসহ অন্যান্য শিক্ষকদের সাথে বিচারকের দায়িত্ব পালন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.