
স্টাফ রিপোর্টার॥ ২৭ জুলাই শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মীর নাহিদ আহসান ২৬ জুলাই সোমবার শ্রীমঙ্গল পৌরসভাস্থ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটার, বিভিন্ন প্রার্থীর এজেন্ট, ভোটগ্রহণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রিজাইডিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন। জেলা প্রশাসক মহোদয় এসময় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.