
শংকর দুলাল দেব॥ রাজনগরে সড়ক দূর্ঘটনায় ওয়াহিদুর রহমান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। ২৬ জুলাই মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার সময় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে তালতলা নামক স্থানে নিজের চালিত মোটর সাইকেল দিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুশুরিয়া গ্রামের মবশ্বির মিয়ার ছেলে ওয়াহিদুর রহমান(২৬) ২৬ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় মোটর সাইকেল (মৌলভীবাজার-ল-১১-৩৮৯৬) যোগে নিজ বাড়ি থেকে মৌলভীবাজার যাচ্ছিলেন। যাবার পথে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের তালতলা এলাকায় মৌলভীবাজারগামী বালু ভর্তি একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৮-৫৬৬৩) পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ দুর্ঘনাস্থলে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.