
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকার মোঃ জসিম মিয়ার বাড়ি থেকে বিলুপ্তপ্রায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
৩০ জুলাই শনিবার বিকেল ৪টার দিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন।
মোঃ জসিম মিয়া জানান, শুক্রবার রাতে তিনি মৌলভীবাজার শহর থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখতে পান বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানরটিকে একটি কুকুর আক্রমণ করেছে। তিনি বানরটিকে কুকুরের হাত থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে নিয়ে যান।
শনিবার জসিম মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল তার বাড়ি থেকে লজ্জাবতী বানরকে উদ্ধার করে নিয়ে আসেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করার জন্য বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.