
স্টাফ রিপোর্টার॥ অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় ভোরে এসআই (নিঃ) সুলেমান আহমদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজনগর থানাধীন ফতেপুর ইউপিস্থ খেয়াঘাট বাজার উত্তরপাশ এলাকায় অভিযান চালায় ৪ জন জুয়াড়ীকে জুয়া খেলার সরঞ্জামাদীসহ আটক করা হয় ।
৪ আগষ্ট আটকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং রাজনগর থানার নিয়মিত মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন রাজনগর থানাধীন বড়দল এলাকায় অভিযান পরিচালান করিয়া নিয়মিত মামলার ৩ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
রাজনগর থানাকে অপরাধ মুক্ত করার লক্ষে পুলিশ সুপার নির্দেশে থানা পুলিশের সকল অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.