
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম মৃধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসময় তার ব্যাবহৃত সরকারি মোটরসাইকেল ভাংচুর করে দুর্বৃত্তরা। অফিসে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
রবিবার ৭ আগষ্ট বিকেলে এ ঘটনা ঘটে। প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা মুঠোফোনে বলেন, আমাকে মারধর করা হয়েছে। আমি দৌড়ে প্রাণে রক্ষা পেয়েছি। আমার সরকারি বাইক ভাংচুর করেছে। পরে পুলিশ এসেছে।
এ ঘটনায় একটি জিডি করা হয়েছে, মামলাও প্রক্রিয়াধীন বলে জানান এ প্রকৌশলী।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, রাস্তায় উনাকে মারধর করা হয়েছে। হয়ত পূর্বের কোন বিষয় থাকতে পারে। আমরা তদন্ত করে দেখছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.