কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে বেসরকারী এনজিও সংস্থা ব্র্যাক ওয়াশের উদ্যোগে দিনব্যাপী উপজেলা এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় ব্র্যাক ওয়াশ কর্মসুচীর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও সুজন সাহার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি। কর্মশালায় কমলগঞ্জে ব্র্যাকের নানা কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন ব্র্যাক মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক সুলতানা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম ওয়াহিদ রুলু, আরিফুর রহমান, মো. সফিুকল ইসলাম, বিলকিস বেগম, রঞ্জিত কৈরী প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় কমলগঞ্জ উপজেলার সুধীজন, ইউপি সদস্য, সংবাদকর্মী, এনজিও প্রতিনিধিসহ প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণীর লোকজন অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.