
আব্দুর রব॥ বড়লেখায় সাম্প্রতিক দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে কানাডাস্থ মৌলভীবাজার জেলা এসোসিয়েশন। শনিবার বিকেলে এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলার সদর ইউনিয়ন, দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের অতি দরিদ্র বন্যাদুর্গত ৫০ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
আর্থিক অনুদান বিতরণের সভায় বক্তব্য দেন আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কানাডাস্থ মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের প্রতিনিধি শামীম আহমদ, সাংবাদিক রুয়েল কামাল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.