
আব্দুর রব॥ বড়লেখায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় পৌর শহরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সহসভাপতি ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা রফিক আহমদ প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.