
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বড়লেখায় মাদক মামলায় গোপাল তাতী (৫০) নামে এক মাদক কারবারিকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
১৬ আগস্ট মঙ্গলবার দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক এ রায় দেন।
গোপাল তাতী উপজেলার সমনভাগ চা বাগানের মৃত ধনঞ্জয় তাতীর ছেলে।
আদালতের এপিপি গোপাল দত্ত বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে বলেন, মাদক মামলায় (২৪৯/১৯) আদালত মাদক কারবারি গোপাল তাতীর তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। পাশাপাশি ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছেন। আসামি পলাতক রয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.