
স্টাফ রিপোর্টার॥ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ আগস্ট সন্ধায় শহরের কাশিনাথ রোডে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্বোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাসচৌধুরী’র সভাপতিত্বে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবউপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আহমেদ আহাদ, সহ সভাপতি আবু বক্কর তালুকদার, সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ,আব্দুল মুমিন,সাবেকছাত্রনেতা এম এ নিশাদ,এডভোকেট নেপুর আলী,জেলা স্বেচ্ছাবেবক দলে সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান,যুগ্ন সাধারনসম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান,সহ সাধারন সম্পাদক জসিম উদ্দিন,পৌর শাখার সদস্য সচিব সাইফুল ইসলামসুহেল,কমলগঞ্জের উপজেলা সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিজন ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.