
স্টাফ রিপোর্টার॥ গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী ইসলামী নেতৃবৃন্দ ও তৌহিদী জনতার মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচীর চলছে।
এরই অংশ হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার শাখার পক্ষ থেকে বাদ আছর মৌলভীবাজার এর ঢাকা বাস ষ্টেন্ড এলাকায় গণসাক্ষর কর্মসূচি উদ্ধোধন করা হয়।
জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত গণসাক্ষর কর্মসূচি উদ্ধোধন করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও জেলা সভাপতি মুফতী মাওঃ হাবিবুর রহমান ক্বাসেমী, উক্ত গণ-সাক্ষর কর্মসূচি উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাওলানা আবুল কালাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী, জেলা বায়তুলমাল সম্পাদক মাওঃ আতাউর রহমান, জেলা নির্বাহী সদস্য মাওঃ আব্দুল হান্নান, হুসাইন আহমদ আউয়াল, সদর উপজেলা শাখার সহ সভাপতি মাও জমশেদ আলী, জেলা অফিস সম্পাদক গাজী আব্দুল ওয়াজিদ, সদর উপজেলা শাখার সমাজ কল্যান সম্পাদক মুফতী মাওঃ জুবায়ের আহমদ, মুফতী আল আমিন, শাহ মিসবাহ, শামিম আহমদ, সাইদুর রহমান, প্রমুখ।
গণ-সাক্ষর কর্মসূচি উদ্ধোধন কালে জেলা নেতৃবৃন্দ অতিদ্রুত মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সহ কারাবন্দী ইসলামী নেতৃবৃন্দ কে নিঃ শর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা আরো বলেন আমাদের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী ইসলামী নেতৃবৃন্দকে মুক্তি দিতে বিলম্ব করলে তৌহিদী জনতা কে সাথে নিয়ে কঠিনতর আন্দোলন শুরে হবে যা সামাল দেয়া সরকারের জন্য সহজ হবে না। পরি শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ হে'র শান্তি এবং কারাবন্দী আলেমদের মুক্তির জন্য মোনাজাত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.