
স্টাফ রিপোর্টার॥ বন্ধন ইউকে এর পক্ষ থেকে রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়নের ৭৫টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২২ আগষ্ট বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরভাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান দিগেন্দ্র সরকার চঞ্চল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, গ্রেটার ম্যানচেস্টার আওয়াামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বন্ধন ইউকের অন্যতম উদ্যোক্তা রুহুল আমীন রুহেল।
নেপাল দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, ডরসেট আওয়াামী লীগের সাধারণ সম্পাদক ও বন্ধন ইউকের অন্যতম উদ্যোক্তা আব্দুল মুহিত আফজল, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তপু,সাবেক ছাত্রনেতা রাসেল আহমদ। প্রতিটি পরিবারে মধ্যে ১০০০ টাকার সমপরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.