
এস আর অনি চৌধুরী॥ আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাসদের মৌলভীবাজার জেলা কাউন্সিল সফল করার লক্ষ্যে কুলাউড়া উপজেলা জাসদ ও সহযোগী সংগঠন সমূহের এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
২১ আগস্ট সোমবার বিকেলে দক্ষিণবাজারস্থ সমবায় মার্কেটের অফিস রুমে উপজেলা শাখার সভাপতি মো. মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় জাসদের কুলাউড়া পৌর শাখা, যুবজোটের কুলাউড়া উপজেলা ও পৌর শাখার প্রাথমিক কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলা কাউন্সিল সফল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাট বাজারে গণসংযোগ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার শুরুতে ব্রাহ্মণবাজার ইউনিয়ন জাসদের সভাপতি মুজিবুর রহমান জাকারিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়াও চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের প্রতি সভা থেকে সংহতি প্রকাশ করা হয়। সভা শুরুর পূর্বে বিকাল ৫টায় তেল, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এক মিছিল শহর প্রদক্ষিণ করে।
সভায় মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আ.স.ম ছালেহ সোহেল, যুগ্ম সম্পাদক হাসান আহমদ রাজা, কুলাউড়া উপজেলা কমিটির সহসভাপতি সফিক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছল, কেন্দ্রীয় যুবজোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল সামাদ খাঁন পলাশ, উপজেলা জাসদ নেতা ব্যবসায়ী আব্দুল হান্নান, জেলা যুবজোটের আহবায়ক ফয়ছল আহমদ, ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন খাঁন, কাদিপুর ইউনিয়ন জাসদের সম্পাদক মেম্বার আজাদ মিয়া, জয়চ-ী ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুস ছালাম, সম্পাদক মাছুম আহমদ, যুবজোটের নিয়ামত খাঁন, বদরুল ইসলাম হেলাল, আব্দুস সোবহান টিপু, ছানোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর ছমির আহমদ, মজিদ খান, ওয়াসিম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.