
এস আর অনি চৌধুরী॥ কুলাউড়ায় সরস্বতী গোয়ালা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৪ আগস্ট সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তারাপাশা চা বাগানের বাড়ির পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সরস্বতী ওই এলাকার দীপক গোয়ালার স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে সরস্বতী দিবাগত গভীর রাতে বাড়ির পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে বুধবার সকালে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে নিহত সরস্বতীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.