
আউয়াল কালাম বেগ॥ আমেরিকার অঙ্গরাজ্যে মিশিগানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে ২১ আগস্ট সন্ধ্যায় হেমটামিক সিটিতে সৈয়দ মখলিছ আলীর সভাপিত্বে মোঃ জয়নাল আবদীন খানের পরিচালোনায় এক সন্ধ্যায় ২০২২ ও ২০২৩ সালের কমিটি গঠন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় সভাপতি পদে মোঃ জগলু তরফদার ও সম্পাদক পদে মতিউর রহমান খানকে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান, সহ সভাপতি আখতার হোসেন, যুগ্ন সম্পাদক জয়নাল আবদ্বীন খান, অর্থ সম্পাদক জামাল আহমদ, সহ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, সহ সাংগঠনিক বাবলু তরফদার, প্রচার সম্পাদক আফজল হোসেন, সহ প্রচার সম্পাদক সৌরভ খান, সাংস্কৃতিক সম্পাদক সন্জয় দেব, সহ সাংস্কৃতিক জামাল আহমদন, ক্রিড়া সম্পাদক সুমন আহমদ, অপু খান ও সোহেল আহমদ। মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনিন বেগম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.