
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মুছাব্বির আলী মুন্নার ৪২তম জন্মদিন পালিত হয়।
২৭ সেপ্টম্বর মঙ্গলবার রাতে ওনার বাসভবনে শুরু হয় কেক কাটা অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেমের ব্যাবস্থাপনা পরিচালক আমিনুর রশিদ, ক্যাবল সিস্টেমের অর্থ পরিচালক প্রণব চৌধুরী সন্তু, কারিগরী ব্যাবস্থাপনা পরিচালক শাহ আলম চৌধুরী হেলাল, সহকারী চেয়ারম্যান শ্রী পার্থ সারথী দাশ, সহকারী ব্যাবস্থাপনা পরিচালক মো: আবু তালেব বাদশাহ, সহকারী অডিট পরিচালক আকবর হোসেন শাহীন সহ শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেমের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং শ্রীমঙ্গল থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা নাগরদোলা পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান নাগরদোলা সম্পাদক শিমুল তরফদার, সহ সম্পাদক তোফায়েল আহমেদ পাপ্পু ও জহিরুল ইসলাম সোহেল। এছাড়াও জন্মদিনের শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল শহরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। ফেইসবুকেও অনেকেই স্ট্যাটাস, কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানান। এদিকে মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেমের অফিসে সকল কর্মকর্তাদের নিয়ে কেক কেটে জন্ম দিন পালন করেন। জন্মদিন উপলক্ষে কেক কেটে সবার কাছে দোয়া চেয়েছেন শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেমের চেয়ারম্যান মুছাব্বির আলী মুন্না।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.