
স্টাফ রিপোর্টার॥ বন্ধন ইউকে সামাজিক সংগঠনের উদ্যোগে মনুমুখ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬ টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
২৩ আগষ্ট মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন ঝুনুর সভাপতিত্ব ও ৮ নং ওর্য়াড মেম্বার শাহ ইমরান সাজু এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,বন্ধন ইউ, কের সদস্য রুহুল আমিন রুহেল।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও বন্ধন ইউকে সদস্য ডরসেট আওয়ামী লীগ, যুক্তরাজ্য শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোহিত আফজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবু শ্রীকান্ত ধর,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তপু। আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সামাজিক ও রাজনীতির ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.