
ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার সদর উপজেলা ৭ টি ইউনিয়নে যুবদলের ৮ টি (সাংগঠনিক শাখা) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৩১ আগষ্ট বিকেলে সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের পরামর্শ ও নির্দেশনায় যুবদল মৌলভীবাজার সদর উপজেলা শাখার আহবায়ক হাফেজ আহমদ মাহফুজ,সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন দিলুর সিন্ধান্ত মোতাবেক ওই আহবায়ক কমিটি গুলোর অনুমোদন দেওয়া হয়।
৮টি আহবায়ক কমিটি হলো সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আহবায়ক করা হয়েছে আব্দুল হামিদ পিলু,সিনিয়র যুগ্ম আহবায়ক তানভির আহমদ,সদস্য সচিব মুফাদ আহমদ। কামালপুর ইউনিয়নের আহবায়ক মহসীন আহমদ,সিনিয়র যুগ্ম আহবায়ক জুবের বখশ, সদস্য সচিব মো: জুনেদ আহমদ। আপার কাগাবলা ইউনিয়নের আহবায়ক মো: ফরিদ মিয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক মো: শিহাবুর রহমান,সদস্য সচিব সাদিকুর রহমান। চাঁদনীঘাট ইউনিয়ন (পূর্ব) আহবায়ক শামীম আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন আহমদ,সদস্য সচিব রাজন আহমদ। চাঁদনীঘাট ইউনিয়ন (পশ্চিম) আহবায়ক আফছার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রিপন মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম। কনকপুর ইউনিয়নের আহবায়ক ফর”খ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল আহমদ। নাজিরাবাদ ইউনিয়নের আহবায়ক মো: হুমায়ুন কবির,সিনিয় যুগ্ম আহবায়ক শিপন মিয়া,সদস্য সচিব রিপন আহমদ। গিয়াসনগর ইউনিয়নের আহবায়ক মোঃ আমির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক নুর হোসেন,সদস্য সচিব তুহিনুল হক। আগামী ৩০ দিনের মধ্যে ওই আহবায়ক কমিটি প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.