
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বাল্য-বিবাহ প্রতিরোধ আইন বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত হয়েছে। কমলগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কাজী, ইমাম, পুরোহিত ও সাংবাদিকদের নিয়ে ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
জাইকার উপজেলা সমন্বয়ক মুজিবুর রহমানের সঞ্চালনায় ৪ দিনব্যাপী প্রশিক্ষণে বাল্য-বিবাহ প্রতিরোধে আইন, বাল্য-বিবাহের কুফল ও বাল্যবিবাহের ফলে কিশোরী মা ও শিশুর স্বাস্থ্যগত সমস্যা ও ঝুঁকি নিয়ে আলোকপাত করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুুদ ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তুলি শর্মা প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.