
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর ফুড টেকনোলজির ১ম পর্বের মেধাবী ছাত্র সৌরভ দেব এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৩ সেপ্টেম্বর দূপুরে মৌলভীবাজার-শমসের নগর সড়কে সকাল ১১ টার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা হামলাকারী সিএনজি ড্রাইভার ও ছিনতাইকারী দের গ্রেপ্তারের দাবী জানায়। পরে দূপুর ১ ঘটিকার দিকে পুলিশ ঘটনা স্থলে পৌছে সিএনজি ড্রাইভার গ্রেপ্তারের সংবাদ জানালে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এ সময় শিক্ষার্থীরা সৌরভের উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা ও আর্থিক ক্ষতিপূরণ, কলেজ গেটের সামনে স্প্রিড ব্রেকার স্থাপন, সিএনজি ও টমটমের অতিরিক্ত ভাড়া বন্ধ ও বেপরোয়া গতি বন্ধের দাবী করেন।
https://youtu.be/cE-1vjWzksI
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.