
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এডাবের সহযোগী সংগঠন আব্দা বহুমুখী যুব সংঘের আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় গন সচেতনতামূলক পথ নাটক ও লোকগীতি পরিবেশিত হয়েছে।
৪-৫ সেপ্টেম্বর রবি ও সোমবার রাজনগর বিভিন্ন হাট বাজার জনগুরত্বপূর্ন স্থানে আব্দা বহুমুখী যুব সংঘের আয়োজনে গন সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়।
করোনা প্রতিরোধে টিকা কার্যক্রম জোরদারকরনের লক্ষ্যে রাজনগর চা বাগান,সোনা তুলা চা বাগান,মুন্সিবাজার,টেংরাবাজার,রাজনগর বাজার পয়েন্টে এ ধরনের গন সচেতনতামূলক পথ নাটক মনঞ্চস্থ করা হয়। আব্দা বহমুখী যুব সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান,এডাব জেলা সমন্বয়কারী মেহেদি হাসান সুজন, আইএফসি রোকসানা আক্তার,ইমন মিয়া, রোজিনা বেগম, লালনপারশী উপস্থিত ছিলেন । পথ নাটক পরিচালনা করেন আব্দা সদও নাট্যদল এবং লোকগীতি পরিবেশন করে স্থানীয় শিল্পীরাগন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.