স্টাফ রিপোর্টার॥ গেল ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট বাস্তবায়নাধীন সকল অবকাঠামোর ক্ষতিপূরনের দাবীতে ও বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে নতুন রেইট সিডিউল ২০২২ প্রনয়ন এবং বর্তমান নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজার জেলার এলজিইডি ও সকল উপজেলার টেন্ডার বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ টেন্ডার বয়কট করার আহবান জানিয়েছেন।
মৌলভীবাজার সদর উপজেলার একটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঠিকাদার মোঃ আবু সুফিয়ার নিশ্চিত করেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সিনিয়র ঠিকাদার সৈয়দ রেজাউল করিম সুমন বলেন, বর্তমানে নির্মাণ সামগ্রীর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঠিকাদারী কাজের সামগ্রীর দাম সরকারিভাবে নির্ধারণ করে দেয়া হয়। তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। একাজে অর্থ বরাদ্দ কমে ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দাম বৃদ্ধি পাওয়ায় পূর্বের কাজ তুলা যাচ্ছে না।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.