
আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলায় যুবদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলার সাতটি ইউনিয়নে আংশিক কমিটি গঠন করা হয়েছে।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিতের নির্দেশনায় এবং রাজনগর উপজেলা যুবদলের আহবায়ক জোসেফ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক এম লুৎফুর রহমান খান ও সদস্য সচিব মোঃ রোকন আহমেদ এর স্বাক্ষরিত সাত ইউনিয়নের অনুমোদিত কমিটির নির্বাচিতরা হলেন, ফতেহপুর ইউনিয়নে আহবায়ক সালেহ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ গুলজার আহমদ ও সদস্য সচিব ফয়ছল আহমদ। উত্তরভাগ ইউনিয়নে আহবায়ক মোঃ নছির আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হান্নান ও সদস্য সচিব রুমেল আহমদ। পাঁচগাও ইউনিয়নে আহবায়ক সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ খায়রুল ইসলাম রুনু যুগ্ম আহবায়ক মোঃ নেপুর মিয়া ও সদস্য সচিব মোঃ সাইফুর রহমান।
রাজনগর সদর ইউনিয়নে আহবায়ক মিজানুর রহমান বাবলা, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জিল্লুর তালুকদার ও সদস্য সচিব আলাল মিয়া। টেংরা ইউনিয়নে আহবায়ক পিকুল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হাসান রুমেল, যুগ্ম আহবায়ক মছকন মিয়া ও সদস্য সচিব সিজিল মিয়া। কামারচাক ইউনিয়নে আহবায়ক মোঃ রুশন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমন মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ সেলিম আহমেদ। মনসুরনগর ইউনিয়নে আহবায়ক রুবেল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন মারজান ও সদস্য সচিব মোঃ শিপন আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.