
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া‘র উদ্যোগে চাইল্ডফান্ড কোরিয়া এর অর্থায়নে এবং এডুকো বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ মৌলভীবাজার-এ এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর দূপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
নাহিদ আহসান বলেন, আলোয়-আলো প্রকল্প চা-বাগান ও হাওর এলাকায় যে ইসিডি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তা অবশ্যই প্রসংশার দাবিদার। ৩ থেকে ৫ বছরের শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে বিভিন্ন ধরণের খেলাধুলা, নাচ-গানের মাধ্যমে আনন্দময় পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) নির্বাহী পরিচালক নজমুল হক এর সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোছাম্মৎ শাহীনা আক্তার। বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান। অনুষ্ঠানের শুরুতে আলোয়-আলো প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন আলোয়-আলো প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ আমিনুর রহমান।
মুক্ত আলোচনায় অংশ নেন উদনাছড়া চা-বাগানের কিশোর-কিশোরী দলের সেক্রেটারী পপি আক্তার, মন্দিরপাড়া শিশু কানন কেন্দ্রের ইসিডি ফ্যাসিলিটেটর কৃষ্ণা নায়েক, প্রধান শিক্ষক রমা রানী দেব। সভায় আরও বক্তব্য রাখেন, শিপন বিশ্বাস, পঞ্চায়েত সভাপতি গোপেশ পট্টনায়েক ও কার্তিক নায়েক প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষিকা, কিশোর-কিশোরী দলের সদস্য।
উল্লেখ্য যে, আলোয়-আলো প্রকল্পটি চারটি সহযোগী সংস্থা আইডিয়া, এমসিডা, বিটিএস ও প্রচেষ্টার মাধ্যমে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার উপজেলার ৩০টি চা-বাগান ও ২ হাওর এলাকায় পরিচালিত হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.