
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে কৈলাশহরে গেল ২ হাজার কেজি ইলিশ। শুক্রবার ৯ সেপ্টেম্বর বেলা দেড়টায় আমদানি রপ্তানি কারক জারা এন্টার প্রাইজের মাধ্যমে কৈলাশহরের ব্যবসায়ী আব্দুল মুহিত প্রতি কেজি ৮ ডলার মূল্যে বাংলাদেশী ১৫ লাখ ১৫ হাজার ৮ শত টাকায় ২ হাজার কেজি বাংলাদেশী ইলিশ রপ্তানি হয়েছে।
জারা এন্টার প্রাইজের জসিম উদ্দিন ও মশীক মোল্লা জানান, এপথে এটি ত্রিপুরায় প্রথম ইলিশের রপ্তানি।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রেজাউল কবির কাজল এ ইলিশ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.