কমলগঞ্জ প্রতিনিধি॥ ১ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের সিলেট আগমন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুরুদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম জানান, জাপা চেয়ারম্যানের সিলেট আগমনকে সফল করার লক্ষ্যে জাতীয় পার্টি কমলগঞ্জ উপজেলা কমিটি ও উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সভা, সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলার জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, কৃষক পার্টি ও মহিলা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.