
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ভারতীয় বিপুল পরিমাণ (Mc Dowlls No ১) চুনীলাল দাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার ১২ সেপ্টেম্বর উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে ও বিভাগীয় রেইডিং টিমের সহায়তায় বড়লেখা এম আলী শপিং সেন্টার ঘোলসা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চুনীলাল দাস কে ভারতীয় বিপুল পরিমাণ (Mc Dowlls No 1) সহ গ্রেফতার করা হয়।
চুনীলাল দাস এর বির”দ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.