
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বুধবার ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান ডিউটিরত অবস্থায় রাজনগর থানাধীন মনসুরনগর ইউ/পি এলাকার মহলাল বাজারের ব্যবসায়ী জাহিদ এন্টারপ্রাইজ এর স্বত্বাধীকারী জাহিদ মিয়া তাহার পান দোকান ব্যবসার আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে সংবাদের সত্যতা যাচাইপূর্বক জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বর্নিত ঘটনাস্থলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য একজন অবস্থান করছে জানতে পারে জেলা গোয়েন্দা শাখা।
এসময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহিদ এন্টারপ্রাইজ এর স্বত্বাধীকারী জাহিদ মিয়া তাহার পান দোকান হইতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
এসময়ে জাহিদ মিয়ার দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত ট্রাউউজার এর ডান পকেট হইতে তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১ (এক) টি নীল রংয়ের জিপারযুক্ত বায়ুনিরোধক পলিথিনের ভিতর হইতে ৬০ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ মিয়াকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করে ডিবি পুলিশ অফিসে নিয়ে যাওয়া হয়।পরে গোয়েন্দা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিকটস্থ থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.