
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও শিশু একাডেমীর আয়োজনে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) আবুল বাশার এর পরিচালনায় উপজেলা জনমিলন কেন্দ্রে দিবসের উদ্বোধন করেন ইউএনও তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ ভূইয়া, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিশু, অভিবাবকসহ প্রশাসনের কর্মকর্তাদের অংশ গ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.