
স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির একাংশ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান), সঞ্চলনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল।
বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মুশাররফ হোসেন বাদশা, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন,জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া।
সমাবেশে বক্তারা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলা ও অগ্নিসংযোগের তিব্র নিন্দা প্রতিবাদ করেন এবং অতিবিলম্বে দুষ্কৃতকারীদেরকে সনাক্ত করে উপযুক্ত শাস্তি দাবি করেন।
সমাপনীতে বক্তব্যে সভার সভাপতির আলহাজ্ব আব্দুল মুকিত বলেন কয়ছর এম আহমেদ গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ করে আওয়ামীলীগ সরকারকে হুশিয়ারী করেন এবং এই গনতন্ত্র বিরুধী সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগ উপযুক্ত শাস্তি দাবি করেন।
মিছিলটি এম সাইফুর রহমান সড়ক থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌমুহনী পয়েন্ট হয়ে শমশেরনগর সড়কে গিয়ে জনসভার মাধ্যমে শেষ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.