
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই (৬৮) অসুস্থতা জনিত কারণে বৃহস্পতিবার রাত সোয়া ২টায় তার শমশেরনগর এয়ারপোর্ট রোডস্থ নিজ বাসভবনে মৃত্য্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার ১৬ সেপ্টেম্বর বিকাল আড়াইটায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজের সামনের উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে বিকাল ৩টায় নামাজে জানাজা শেষে বড়চেগ গ্রামে বিক্রমপুরবাসীর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.