
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের এক শ্রমিক দু’দিন নিখোঁজ থাকার পর ডোবা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের পশ্চিম লাইনের মৃত অমৃত লাল মাহালীর পুত্র দুলাল মাহালী(৩০) মঙ্গলবার রাত থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলনা। অদ্য বাগানের ১০নং সেকশনে লোকজন কাজে যাবার পর কালাপানি নামক ডোবায় তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়া হয়। পরে পুলিশ ও ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু ও কমলগঞ্জ থানার এসআই জাহিদ ও এস আই শামসুল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। মৃত্যুর কারন তৎক্ষনাৎ জানা যায়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.