স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার দশম সম্মেলন শুরু হয়েছে। দুই দিন ব্যাপি এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিশেষ ঘোষ বলুর পরিচালনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিপিবি মৌলভীবাজার জেলা শাখার দশম সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতা কর্মি অংশ গ্রহন করেন। পরে দলীয় পতাকা হাতে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মঞ্জুরুল আহসান খান বলেন নীতিহীন রাজনীতির সুযোগে অন্ধকারের অপশক্তি মাথাচাঁড়া দিয়ে উঠেছে। সামরাজ্যবাদ,পুঁজিবাদের লুটপাট কন্ঠ আর সাম্প্রদায়িক জঙ্গি শক্তির উত্থান ঘটছে। এদের বিরোদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রূখে দাঁড়ানোর আহবান জানান তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.