
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদে সভাপতি বাবু মনবীর রায় মঞ্জু ও সাধারণ সম্পাদক বাবু নকুল দাশ নির্বাচিত হয়েছেন। শুক্রবার ২৩ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার শহরের পৌর পৌর জনমিলনকেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক (পিপি) এডভোকেট রাদাপদ দেব সজল উপস্থানায় ও অ্যাডভোকেট মাখন লাল দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের সিলেট বিভাগের সমন্বয় কমিটির সভাপতি এডভোকেট মৃত্যন্জয় ধর ভোলা,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সহ সম্পাদক আশু রঞ্জন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.