
স্টাফ রিপোর্টার॥ শারদীয় দুর্গোৎসব-২০২২ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে জেলা,উপজেলা, পৌর পূজা পরিষদের নেতাদের সাথে এক মতবিনিময় ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর রোববার পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। পরিচালনা করেন পৌর কাউন্সিলার এডঃ পার্থ সারথি পাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা জজ আদালতে (পিপি), এডভোকেট রাধাপদ দেব সজল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সহ সম্পাদক আশু রঞ্জন দাস, কাউন্সিলার ফয়ছল আহমদ, সালেহ আহমদ পাপ্পু, দুর্গাবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দিতা দেব ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা রায় সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। দুর্গাপূজা উপলক্ষে পৌরসভার ১৫ টি পূজা মন্ডপে অর্থ প্রদান করা হয়।
এসময় পৌর মেয়র মো: ফজলুর রহমান বলেন ধর্ম যার যার উৎসব সবার-হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব সকলে মিলে একযোগে যথাযথ ভাবে পালন করতে পৌর বাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.