
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণ পানিধারের ৩১ দরিদ্র পরিবারের ১৫০ সদস্যকে শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্যবসায়ী জুনেদা আক্তার মিলি চৌধুরীর উদ্যোগে পোষাক বিতরণ করা হয়েছে।
পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার আলী আহমদ চৌধুরী জাহিদের সভাপতিত্বে ও মোহাম্মদ ইকবাল চৌধুরীর পরিচালনায় পোষাক বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, পোষাক দাতা ব্যবসায়ী জুনেদা আক্তার মিলি চৌধুরী, শিক্ষক অরবিন্দু পুরকায়স্থ রূপক, সাংবাদিক আবদুর রব, লিটন শরীফ, মহিলা কাউন্সিলার আছমা বেগম, সুজিত দেবনাথ প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.