
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কেক কাটা, দোয়া মাহফিল ও খাদ্য সহায়তা বিতরণের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার ২৮ সেপ্টেম্বর দুপুরে জেলা আওয়ামী লীগ,যুবলীগ ও দলের অঙ্গসংগঠনের আয়োজনে মৌলভীবাজার পৌরসভার মুক্তমঞ্চে মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন করেন।
পরে জেলা আওয়ামীলীগের উদ্যেগে ৫০০ হতদরিদ্র মানুষের মধ্যে পাঁচ কেজি করে চাল বিতরণ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: আজমল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনি সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, এম এ রহিম সি.আই.পি, যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ জেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.