
স্টাফ রিপোর্টার॥ শারদীয় দুর্গোৎসব উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে দুর্গাপূজা মনিটরিং সেল ও দুর্গাপূজা সাইবার মনিটরিং সেল গঠন করা হয়েছে।
পূজামন্ডপস্থল বা অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকা- পরিলক্ষিত হলে দ্রুত দুর্গাপূজা মনিটরিং সেলের হট নম্বরে (০১৩২০১১৯৭৬৪) যোগাযোগ করতে বলা হয়েছে।
ফেসবুক পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতি অবমাননাকর কোনো পোস্ট পরিলক্ষিত হলে তার স্ক্রিনশট ও পোস্টের লিংক মৌলভীবাজার জেলা পুলিশের ফেসবুক পেইজে ইনবক্স করার অনুরোধ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.