
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকের বড় ভাই মৌলভীবাজার জেলা উন্নয়ন পরিষদ ইউকে শাখার সাবেক আহবায়ক লন্ডন প্রবাসী সৈয়দ এলাহি হক শেলু লন্ডন নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার ১ অক্টোবর ইউকে সময় সকাল ১০টা ৩০মিনিটে যুক্তরাজ্যের বার্মিংহামের বাসায় ইন্তেকাল করেন।
সৈয়দ এলাহি হক শেলুর ছোট ভাই সৈয়দ সেলিম হক বিষয়টি নিশ্চিত করে জানান, মরহুমের নামাজে জানাজার নামাজ আগামীকাল রবিবার বাদ জোহর ১টা ৩০মিনিটের সময় অনুষ্ঠিত হবে। পরে যুক্তরাজ্যের বার্মিংহামে দাফন করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.