
স্টাফ রিপোর্টার॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ তম প্রতিষ্টাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তি উপলক্ষে দেশব্যাপী জাসদের কর্মসূচীর অংশ হিসাবে মশাল মিছিল বের করা হয়।
১ অক্টোবর শনিবার বিকেল ৫ টায় মৌলভীবাজার জেলা জাসদের উদ্বোগে শহরের টিসি মাকেট দলীয় কার্যালয় থেকে এক মশাল মিছিল বের হয়ে এস আর প্লাজার সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। জেলা জাসদ নেতা আনোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা যুবজোট নেতা রাসেল আহমেদ, জেলা যুবজোট নেতা তরাজ আহমেদ, জেলা যুবজোটের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, জেলা যুবজোট যুগ্ম আহবায়ক সমীর কান্তি দেব সুজিত, রাজনগর উপজেলা জাসদ সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী, কুলাউড়া উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আলমগীর আলম শাহান, রাজনগর উপজেলা জাসদ সভাপতি হুমায়ূন কবীর ময়ূন, জেলা জাসদ নেতা মওলুদ হোসেন চৌধুরী, জেলা জাসদ সাধারণ সম্পাদক কেন্দীয় জাসদ সদস্য নাজিম উদ্দিন নজরুল, জেলা জাসদ সভাপতি আব্দুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন সিন্ডিকেট করে দেশের দ্রব্যেমুল্য অস্বাভাবিক ভাবে মুল্যবৃদ্ধি করা হয়েছে। যা সাধারন মানুষের ক্ষয় ক্ষমতার বাইরে। তেল গ্যাস সহ সকল প্রকার দ্রব্যেমুল্যের উর্ধগতি সাধারণ মানুষের মরার উপর খাঁড়ার ঘা। সরকার দ্রব্য মুল্যে সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের লাগাম টেনে ধরতে হবে, না হয় জাসদ রাজপথ ছাড়বে না। তারা বলেন দলবাজি, ক্ষমতাবাজি, টেন্ডারবাজি, লোটপাট, সিন্ডিকেট দমন বন্ধ করতে হবে নতুবা এর পরিনাম ভাল হবে না, জাসদ এসকল অন্ধকারের বিরোদ্ধে রুখে দাড়াবে। এ সকল অন্ধকারকে আলোকিত করতেই দেশব্যাপী জাসদের মশাল মিছিলের এই কর্মসূচী। তারা বলেন জাসদ রাজপথের দল, রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথে থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.