স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আগামী শনিবার ৮ অক্টোবর প্রাথমিক শিখন প্রদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার পৌরসভার আয়োজনে সিলেট বিভাগীয় কর্মকর্তাগন ও মৌলভীবাজার জেলার শিক্ষকদের অংশ গ্রহনে শিখন ঘাটতি পুরনেশিক্ষক-কর্মকর্তাদের ভুমিকা,শীর্ষক সেমিনার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আমিনূল ইসলাম খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মুহিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক,শাহ রেজওয়ান হায়াত, মৌলভীবাজারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.