
স্টাফ রিপোর্টার॥ রাজনগর থানা পুলিশ মনসুরনগর ইউনিয়নের পঞ্চেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ শত পিছ ইয়াবা সহ রুবেল মিয়া বয়স (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার ২ অক্টোবর রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে এসআই মোঃ নুর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক ব্যবসায়ী রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। সে শ্রীমঙ্গল থানার নতুন বাজার এলাকার জমসেদ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.