
স্টাফ রিপোর্টার॥ হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলা এবং কুলাউড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম।
৪ অক্টোবর রাজনগর থানার শ্রী শ্রী দূর্গা মন্দির ও কাদিরপুর পূজা মন্ডপ এর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন রাজনগর থানা অফিসার্স ইনচার্জবিনয় ভূষণ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইনান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, কুলাউড়া থানা অফিসার্স ইনচাজ আব্দুস ছালেক, কুলাউড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)আমিনুল ইসলাম, কুলাউড়ায় শ্রী শ্রী কানাই লাল প্রভূর দেবালয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পূজা উদযাপন কমিটিরি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্দির সরজমিনে পরিদর্শনকালে পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.