
স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সারাদেশে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরকম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সরকার সবসময় পাশে থাকবে। মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে আরো বড়ো আকারে পূজা উদযাপন করা যায় তার ব্যবস্থা করতে হবে।
৫ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার সার্বজনীন পূজাম-প, দাসেরবাজার পানিশাইল সার্বজনীন পূজমন্ডপ, গুলুয়া সার্বজনীন পূজাম-প এবং নিজ বাহাদুরপুর বাঘাঢহর সার্বজনীন পূজার্মডপ পরিদর্শন কালে বক্তব্য প্রদানকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.