
বাংলাদেশ জামায়াতে ইসলামি রাজনগর উপজেলা শাখার উদ্যোগে ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ৫০ টি পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ৫০ বা-িল ঢেউটিন টিন বিতরণ করা হয়েছে।
৭ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় ফতেপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মু. মুজাম্মিল আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর আব্দুল মান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ ইয়ামির আলী ও রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন।
এতে আরো উপস্থিত ছিলেন উত্তরভাগ ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি সভাপতি মোতাহির আলম ও প্রবাসী দায়িত্বশীল আব্দুস সবুর। এছাড়াও উপজেলা এবং ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.